মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২২৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মদের ব্যাপারে কয়েকটি অন্তর্বর্তীকালীন বিধান
২২৯. হযরত বুরায়দা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। (এখন আমি এগুলোর অনুমতি দিচ্ছি। কেননা, কোন পাত্র কোন জিনিসকে হালাল অথবা হারাম করে দিতে পারে না। (তবে এ কথা মনে রাখবে যে,) প্রতিটি নেশা আনয়নকারী জিনিস হারাম।
অন্য এক বর্ণনায় রয়েছে যে, তিনি বলেছেন: আমি তোমাদেরকে চামড়ার মশক ছাড়া অন্য কোন পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। (এখন আমি অনুমতি দিচ্ছি যে,) তোমরা সব ধরনের পাত্রে পান করতে পার। তবে নেশা আনয়নকারী কোন জিনিস পান করতে পারবে না।-মুসলিম

کتاب المعاشرت والمعاملات
عَنِ بُرَيْدَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: نَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ فَإِنَّ ظَرْفًا لاَ يُحِلُّ شَيْئًا وَلاَ يُحَرِّمُهُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ. وَفِيْ رِوَايَةٍ نَهَيْتُكُمْ عَنِ الأَشْرِبَةِ فِي ظُرُوفِ الأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لاَ تَشْرَبُوا مُسْكِرًا. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে স্পষ্টভাবে জানা গেল যে, মদ চূড়ান্তভাবে হারাম হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) এ ব্যাপারে উপরে বর্ণিত পরিণামদর্শিতার কারণে কিছু কঠোর বিধানও সাময়িকভাবে জারী করেছিলেন- যা পরে প্রত্যাহার করে নেওয়া হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)