মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২২৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মদের ব্যাপারে হঠকারিতা প্রদর্শনকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
২২৩. হযরত দাইলাম হিময়ারী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা এমন এলাকায় থাকি, যেখানে ঠাণ্ডা ও শীত খুব বেশী এবং আমরা খুব পরিশ্রমের কাজ করি। তাই আমরা গম দ্বারা এক প্রকার মদ তৈরী করে থাকি- যাতে আমরা আমাদের কঠিন কাজে শক্তি পাই এবং আমাদের অঞ্চলের শীতেরও মুকাবিলা করি। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি নেশা সৃষ্টি করে? আমি উত্তর দিলাম, হ্যাঁ। তিনি বললেন, এটা থেকে বিরত থাক। আমি নিবেদন করলাম, লোকেরা এটা ছাড়বে না। তিনি বললেন, তারা যদি এটা না ছাড়ে, তাহলে তাদের সাথে যুদ্ধ কর। আবূ দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ دَيْلَمٍ الْحِمْيَرِيِّ قَالَ: قُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ بَارِدَةٍ نُعَالِجُ فِيهَا عَمَلاً شَدِيدًا وَإِنَّا نَتَّخِذُ شَرَابًا مِنْ هَذَا الْقَمْحِ نَتَقَوَّى بِهِ عَلَى أَعْمَالِنَا وَعَلَى بَرْدِ بِلاَدِنَا. قَالَ: هَلْ يُسْكِرُ؟ قُلْتُ نَعَمْ. قَالَ: فَاجْتَنِبُوهُ. قَالَ قُلْتُ إِنَّ النَّاسَ غَيْرُ تَارِكِيهِ، قَالَ: إِنْ لَمْ يَتْرُكُوهُ قَاتِلُوهُمْ. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে একটি কথা তো এই জানা গেল যে, যদি কোন অঞ্চলের মুসলমানগণ নিজেদের স্থানীয় অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেদের জন্য মদ ব্যবহারকে অপরিহার্য ও জরুরী মনে করে, তবুও তাদেরকে এর অনুমতি দেওয়া যাবে না।
দ্বিতীয় কথা তাই জানা গেল যে, যদি কোন অঞ্চল অথবা জনবসতির লোকেরা মদ ব্যবহারের উপর সংঘবদ্ধভাবে জেদ ধরে এবং এ থেকে বিরত না হয়, তাহলে ইসলামী রাষ্ট্র তাঁদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে। এর দ্বারা অনুমান করা যেতে পারে যে, ইসলামের দৃষ্টিতে মদ পান কত মারাত্মক অপরাধ
দ্বিতীয় কথা তাই জানা গেল যে, যদি কোন অঞ্চল অথবা জনবসতির লোকেরা মদ ব্যবহারের উপর সংঘবদ্ধভাবে জেদ ধরে এবং এ থেকে বিরত না হয়, তাহলে ইসলামী রাষ্ট্র তাঁদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে। এর দ্বারা অনুমান করা যেতে পারে যে, ইসলামের দৃষ্টিতে মদ পান কত মারাত্মক অপরাধ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)