মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২০২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
২০২. হযরত আব্দুর রহমান ইবনে শিবল রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ওই সাপের গোশত খেতে নিষেধ করেছেন। -আবূ দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ: «أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ لَحْمِ الضَّبِّ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা বুঝা যায় যে, গুই সাপ হালাল প্রাণীদের অন্তর্ভুক্ত নয় এবং রাসূলুল্লাহ (ﷺ) এটা খেতে নিষেধ করেছেন। মুজতাহিদ ইমামদের মধ্য থেকে ইমাম আবু হানীফা (রহ)-এর অভিমত এটাই। কিন্তু সামনের হাদীস থেকে বুঝা যায় যে, এটা খাওয়া নাজায়েয নয়। এ জন্য অন্যান্য অধিকাংশ ইমামগণ এটাকে জায়েয ও হালাল বলেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান