মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২০১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
২০১. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) 'শরীতায়ে শয়তান' খেতে নিষেধ করেছেন। হাদীসের রাবী ইবনে ঈসা ('শরীতায়ে শয়তান'-এর ব্যাখ্যায়) এ কথা বৃদ্ধি করেছেন যে, এটা এমন যবেহকৃত পশু, যার কেবল চামড়া কেটে দেওয়া হয় এবং গলার রগ কাটা হয় না। তারপর এভাবেই ছেড়ে রাখা হয় এবং শেষ পর্যন্ত মরে যায়। -আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ قَالَا: « أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ شَرِيطَةِ الشَّيْطَانِ» زَادَ ابْنُ عِيسَى فِي حَدِيثِهِ: «وَهِيَ الذَّبِيْحَةُ مِنْهُ الْجِلْدُ وَلَا تُفْرَى الْأَوْدَاجُ، ثُمَّ تُتْرَكُ حَتَّى تَمُوتَ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, এ নির্দয় কাজ নাজায়েয ও হারাম। কেননা, এর দ্বারা আল্লাহর সৃষ্টি একটি পশুর অহেতুক ও দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট হয়। এ পদ্ধতিতে যবেহকৃত পশু ও মৃত জানোয়ারের বিধানের অন্তর্ভুক্ত এবং এটা খাওয়া হারাম। এ পদ্ধতিতে যবেহকৃত পশুকে 'শরীতায়ে শয়তান' বলা হয়েছে- যার অর্থ হচ্ছে শয়তানের ঘায়েলকৃত। যবেহের এ পদ্ধতিটি যেন শয়তানের শিখানো।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান