মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৯৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
১৯৮. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বিড়ালের গোশত খেতে নিষেধ করেছেন এবং এর মূল্য খেতেও নিষেধ করেছেন। -আবূ দাউদ, তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ،أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَكْلِ الْهِرَّةِ، وَأَكْلِ ثَمَنِهَا. (رواه ابوداؤد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, বিড়ালও হারাম প্রাণীদের অন্তর্ভুক্ত। আর এটাই হওয়া চাই। কেননা, বিড়ালও হিংস্র প্রাণী। তাছাড়া এ হাদীসেই এর মূল্য খেতেও নিষেধ করা হয়েছে। হাদীস ব্যাখ্যাতা ও আলেমদের নিকট এ নিষেধাজ্ঞার অর্থ এই যে, এর মূল্য গ্রহণ করা মাকরূহ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান