মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৯৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানাহারের আদব ও এর বিধি-বিধান
১৯৬. হযরত আবূ সা'লাবা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধাকে হারাম ঘোষণা করেছেন। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنِ أَبِىْ ثَعْلَبَةَ، قَالَ: «حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لُحُومَ الحُمُرِ الأَهْلِيَّةِ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
অন্য কোন কোন হাদীসে গাধার সাথে খচ্চরেরও উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) এ উভয় প্রকার পশুর হারাম হওয়ার ঘোষণা দিয়েছেন। এগুলোও হারাম পশুদের অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)