মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৮২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাসি ও মুচকি হাসি
হাসির স্থলে হাসা অথবা মুচকি হাসাও মনুষ্য স্বভাবের দাবী। আর এতে আদৌ কোন কল্যাণ ও বুযুর্গী নেই যে, মানুষের ঠোঁটে কখনো হাসির রেখাও ফুটবে না, আর সে সর্বদা ভয়ঙ্কর মূর্তি ধারণ করেই থাকবে। রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্র অভ্যাস এই ছিল যে, তিনি আল্লাহর বান্দা ও নিজের ভক্তদের সাথে সর্বদা হাসিমুখে মিলতেন। এ কথা স্পষ্ট যে, হুযুর (ﷺ)-এর এ রীতি ও আচরণ তাদের জন্য কতইনা আত্মিক প্রশান্তি ও আনন্দের কারণ হত এবং এর কারণে তাদের আন্তরিকতা ও ভালোবাসার কত উন্নতি হত। এ প্রসঙ্গে নিম্নের কয়েকটি হাদীস পাঠ করে নিন।

১৮২. হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছি, তখন থেকে নবী করীম (ﷺ) আমাকে (তাঁর খেদমতে) হাজির হতে বারণ করেননি। আর যখনই তিনি আমাকে দেখেছেন, তখনই একটি মুচকি হাসি দিয়েছেন। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَرِيرٍ قَالَ: مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلَّا تَبَسَّمَ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
ما حجبني النبي صلى الله عليه وسلم এর অর্থ বাহ্যত এটাই যে, যখনই আমি তাঁর খেদমতে হাজির হতে চেয়েছি, তখনই তিনি অনুমতি দিয়েছেন এবং সাক্ষাতের সুযোগ ও সৌভাগ্য দান করেছেন। এমন কখনো হয়নি যে, তিনি আমাকে আসতে নিষেধ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)