মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৬৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
শরীরের কিছু অংশ রোদে ও কিছু অংশ ছায়ায় দিয়ে বসা ঠিক নয়
১৬৯. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন ছায়ায় বসা থাকে, তারপর তার উপর থেকে ছায়া সরে যায় এবং শরীরের একাংশ রোদে ও একাংশ ছায়ায় থাকে, তাহলে সে যেন সেখান থেকে উঠে যায়। -আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِىْ هُرَيْرَةَ، أَنَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الْفَيْءِ فَقَلَصَ عَنْهُ الظِّلُّ، فَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ، وَبَعْضُهُ فِي الظِّلِّ فَلْيَقُمْ» (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
বিশেষজ্ঞগণ বলেছেন যে, এভাবে বসা অথবা শোয়া যে, দেহের একাংশ রোদ ও একাংশ ছায়ায় থাকে, এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ক্ষতিকর। রাসূলুল্লাহ (ﷺ) এ নিষেধাজ্ঞা সম্ভবত এ কারণেই আরোপ করে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)