মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৫৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খাড়া হাঁটুর উপর হাঁটু রেখে শোয়ার নিষিদ্ধতা ও এর কারণ
১৫৯. হযরত আবূ যর গেফারী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করীম (ﷺ) আমার পাশ দিয়ে গেলেন- যখন আমি উপুড় হয়ে শুয়ে ছিলাম। তিনি আমাকে তাঁর পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন, হে জুন্দুব! এটা হচ্ছে জাহান্নামীদের শোয়ার পদ্ধতি। ইবনে মাজাহ্
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي ذَرٍّ قَالَ: مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعٌ عَلَى بَطْنِي، فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ: «يَا جُنْدُبُ، إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ» (رواه ابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
কোন কাজ অথবা অভ্যাসের মন্দ দিক অথবা পরিচয় ঈমানদারদের অন্তরে বদ্ধমূল করার জন্য এটা খুবই প্রভাব বিস্তারকারী পদ্ধতি যে, তাদেরকে বলা হবে যে, এটা জাহান্নামীদের পদ্ধতি অথবা তাদের অভ্যাস। 'জুন্দুব' হযরত আবু যর গেফারী রাযি.-এর আসল নাম। হুযুর (ﷺ) এই শিক্ষা ও উপদেশ দেওয়ার সময় তাকে এ নামেই স্মরণ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)