মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৫৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খাড়া হাঁটুর উপর হাঁটু রেখে শোয়ার নিষিদ্ধতা ও এর কারণ
১৫৮. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে দেখলেন যে, সে উপুড় হয়ে পেটের উপর শুয়ে আছে। তিনি বললেন, শোয়ার এ পদ্ধতিটি আল্লাহ্ পছন্দ করেন না। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: رَأَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلاً مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ: إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لاَ يُحِبُّهَا اللَّهُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

একথা স্পষ্ট যে, এটা শোয়ার অপ্রাকৃতিক ও অশোভনীয় পন্থা। এজন্যই এটাকে অপছন্দনীয় সাব্যস্ত করা হয়েছে। অপর এক হাদীসে এটাকে জাহান্নামীদের রীতিও বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান