মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৫৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খাড়া হাঁটুর উপর হাঁটু রেখে শোয়ার নিষিদ্ধতা ও এর কারণ
১৫৭. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এক পা অন্য পায়ের উপর রেখে চিৎ হয়ে শয়ন করা থেকে নিষেধ করেছেন। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ، نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَرْفَعَ الرَّجُلُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى وَهُوَ مُسْتَلْقٍ عَلَى ظَهْرِهِ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হুযুর (ﷺ)-এর যুগে আরবদের মধ্যে সাধারণ সেলাইবিহীন লুঙ্গি পরার প্রচলন ছিল। আর এ কথা স্পষ্ট যে, যদি লুঙ্গি পরিধান করে কেউ এভাবে চিৎ হয়ে শুয়ে যায় যে, এক খাড়া হাঁটুর উপর অন্য পা রাখা থাকে, তাহলে অনেক সময় সতর খুলে যেতে পারে। সম্ভবত এজন্যই রাসূলুল্লাহ (ﷺ) এভাবে শয়ন করতে নিষেধ করেছেন। কিন্তু পোশাক যদি এমন হয় যে, এভাবে শয়ন করলেও সতর খোলার আশংকা থাকে না, তাহলে স্পষ্ট কথা এটাই যে, এমতাবস্থায় এর নিষেধাজ্ঞা থাকবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)