মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৫৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
শোয়া, নিদ্রা যাওয়া ও বসার ব্যাপারে হুযুর (ﷺ)-এর উপদেশাবলী এবং তাঁর রীতি
রাসূলুল্লাহ (ﷺ) শোয়া, নিদ্রা যাওয়া ও বসার ব্যাপারে উম্মতকে উপদেশাবলী দিয়েছেন এবং আপন কর্মপদ্ধতি দ্বারাও দিকনির্দেশনা দিয়েছেন। নিম্নে এ ধারার কিছু হাদীস পাঠ করুন এবং তাঁর শিক্ষা ও দিকনির্দেশনার সামগ্রিকতা উপলব্ধি করুন।
প্রাচীরবিহীন ছাদে ঘুম যাওয়া নিষেধ

১৫৫. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এমন ছাদে ঘুম যেতে নিষেধ করেছেন- যা (প্রাচীর অথবা বেড়া দ্বারা) বেষ্টিত নয়। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنَامَ الرَّجُلُ عَلَى سَطْحٍ لَيْسَ بِمَحْجُورٍ عَلَيْهِ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
একথা স্পষ্ট যে, যে ছাদ প্রাচীর অথবা বেড়া দ্বারা বেষ্টিত নয়- এতে নিদ্রা গেলে এ আশংকা থাকে যে, মানুষ ঘুমের অচৈতন্যে ছাদ থেকে পড়ে যাবে। এজন্যই রাসূলুল্লাহ (ﷺ) এ বিষয় থেকে নিষেধ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)