মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৫২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) নিজের তা'যীমের জন্য কারো দাঁড়িয়ে যাওয়া পছন্দ করতেন না
১৫২. হযরত আবু উমামা বাহেলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) লাঠিতে ভর দিয়ে বাইরে আসলেন। আমরা তখন তাঁর জন্য দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, তোমরা ওভাবে দাঁড়িয়ে যেয়ো না, যেভাবে অনারব লোকেরা একজন আরেকজনের তা'যীমের জন্য দাঁড়িয়ে যায়। -আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى عَصًا فَقُمْنَا لَهُ فَقَالَ: «لَا تَقُومُوا كَمَا يَقُومُ الْأَعَاجِمُ، يُعَظِّمُ بَعْضُهَا بَعْضًا» (رواه ابوداؤد)