মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৫০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মজলিসে দু'ব্যক্তির মাঝে তাদের অনুমতি ছাড়া বসা অনুচিত
১৫০. হযরত আমর ইবনে শু'আইব আপন পিতা থেকে এবং তিনি আপন দাদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তুমি দু'ব্যক্তির মাঝে তাদের অনুমতি ছাড়া বসে যেয়ো না। -আবূ দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَجْلِسْ بَيْنَ اثْنَيْنِ إِلَّا بِإِذْنِهِمَا» (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটিই হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. থেকে আবূ দাউদ শরীফেরই এবং এ ছাড়া তিরমিযী শরীফেও অন্য এক সনদে এসব শব্দমালায়ও বর্ণিত হয়েছে: لا يحل لرجل أن يفرق بين اثنين إلا بإذنهما অর্থাৎ, কারো জন্য এটা বৈধ নয় যে, (কাছাকাছি বসা) দু'ব্যক্তির মাঝে তাদের অনুমতি ছাড়া বসে তাদের একজনকে অপরজন থেকে বিচ্ছিন্ন করে দিবে।
সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ)-এর এসব শিক্ষা ও উপদেশের মধ্যে মানুষের আবেগ ও সূক্ষ্ম অনুভূতির প্রতি কতটুকু লক্ষ্য রাখা হয়েছে।
সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ)-এর এসব শিক্ষা ও উপদেশের মধ্যে মানুষের আবেগ ও সূক্ষ্ম অনুভূতির প্রতি কতটুকু লক্ষ্য রাখা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)