মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৪৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মজলিস থেকে কাউকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসা না চাই
১৪৮. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: কোন ব্যক্তি যেন অপর কোন ব্যক্তিকে তার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে না বসে; বরং তোমরা আগমনকারীদের জন্য স্থান প্রশস্ত কর এবং বসার সুযোগ করে দাও। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يُقِيمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ وَلَكِنْ تَفَسَّحُوْا وَتَوَسَّعُوْا» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে কোন ব্যক্তিকে তার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজের স্থান করে নেওয়া থেকে নিষেধ করা হয়েছে। তবে উপবেশনকারী নিজেই যদি অন্য কাউকে অগ্রাধিকার দিয়ে নিজের জায়গা খালি করে দেয়, তাহলে নিজের নিয়্যত অনুসারে সে প্রতিদানের যোগ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)