মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৪৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাক্ষাত অথবা ঘরে কিংবা মজলিসে আসার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন
১৪৪. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: যে ব্যক্তি অনুমতি চাওয়ার আগে সালাম দিল না, তাকে (ঘরে প্রবেশের) অনুমতি দিয়ো না। বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لَا تَأْذَنُوا لِمَنْ لَمْ يَبْدَأْ بِالسَّلَامِ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, অনুমতি চাওয়ার ইসলামী রীতি এই যে, প্রথমে সালাম দিবে, তারপর বলবে যে, আমি কি আসতে পারি? তাই যদি কোন ব্যক্তি সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করে, তাহলে তাকে অনুমতি দিয়ো না; বরং তাকে বলে দাও যে, প্রথমে 'আসসালামু আলাইকুম'-এর দু‘আসম্বলিত বাক্য বলে (যা ইসলামের বিশেষ প্রতীকও।) ইসলামী ভ্রাতৃত্ব ও আল্লাহর সাথে সম্পর্কের কথা প্রকাশ কর এবং তারপর অনুমতি প্রার্থনা কর। যখন সে এ রীতি অনুযায়ী অনুমতি প্রার্থনা করে, তখন তাকে অনুমতি দিয়ে দাও।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান