মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১২৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাক্ষাতের সময় সালাম
১২৮. হযরত আবূ হুরায়রা রাযি. সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: তোমাদের কেউ যখন তার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাত করে, তখন সে যেন তাকে সালাম করে। এরপর যদি তাদের দু'জনের মাঝে কোন গাছ, দেওয়াল অথবা পাথর আড়াল সৃষ্টি করে (এবং সামান্য সময়ের জন্য একজন অপরজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়) আর তারপর আবার সাক্ষাত হয়, তাহলে পুনরায় সালাম করবে। আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا لَقِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ جِدَارٌ أَوْ حَجَرٌ ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ. (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, সাক্ষাত ও সালামের পর অল্প সময়ের জন্যও যদি একজন অপরজন থেকে পৃথক হয়ে যায় এবং এরপর আবার সাক্ষাত হয়, তাহলে দ্বিতীয়বার সালাম করবে, আর অপরজন এর উত্তর দিবে। এ হাদীস দ্বারা বুঝে নেওয়া যেতে পারে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষায় ও ইসলামী শরী‘আতে সালামের কতটুকু গুরুত্ব রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান