মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১২৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
এবার এমন কিছু হাদীস পাঠ করে নিন, যেগুলোর মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে সালামের নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাতের সময় সালাম
১২৭. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক মুসলমানের উপর অন্য মুসলমানের ছয়টি বিশেষ দাবী রয়েছে। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! এগুলো কি? তিনি উত্তর দিলেন, (১) যখন তার সাথে সাক্ষাত করবে, তখন সালাম দিবে। (২) যখন তোমাকে দাওয়াত দিবে, তখন (শরী‘আত কোন বাধা না থাকলে) তা কবুল করবে। (৩) যখন সে কোন উপদেশ (অথবা পরামর্শ চাইবে, তখন তাকে পরামর্শ দিবে। (৪) যখন হাঁচি দিয়ে 'আলহামদুলিল্লাহ' বলবে, তখন উত্তরে তুমি 'ইয়ারহামুকাল্লাহ' বলবে। (৫) অসুস্থ হয়ে পড়লে, তাকে দেখতে যাবে। (৬) যখন সে মারা যায়, তখন তার জানাযার সাথে যাবে। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ. قِيلَ مَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ:إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) এক মুসলমানের উপর অপর মুসলমানের প্রথম দাবী এই উল্লেখ করেছেন যে, সাক্ষাতে তাকে সালাম করবে, অর্থাৎ, السّلام বলবে। হযরত আবূ হুরায়রা রাযি.-এর বরাতেই প্রায় এ বিষয়বস্তুরই একটি হাদীস "ইসলামী ভ্রাতৃত্ববন্ধনের কয়েকটি দাবী" শিরোনামে বুখারী ও মুসলিমের বরাতে মাত্র কয়েক পৃষ্ঠা আগেই অতিক্রান্ত হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় ব্যাখ্যাও করে আসা হয়েছে। তাই এখানে এর চেয়ে বেশী কিছু লিখার প্রয়োজন নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান