মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১২৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সালামের প্রতিদান ও সওয়াব
১২৬. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: যে ব্যক্তি প্রথমে সালাম করে, সে অহংকার থেকে মুক্ত।বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الْبَادِئُ بِالسَّلَامِ بَرِيءٌ مِنَ الْكِبْرِ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আগে আগে সালাম করা একথার প্রমাণ যে, এ বান্দার অন্তরের মধ্যে অহংকার নেই। আর এ অর্থও হতে পারে যে, আগে আগে সালাম করা অহংকারের চিকিৎসা, যা নিকৃষ্টতর আভ্যন্তরীণ ব্যাধি এবং যার উপর হাদীসে জাহান্নামের আযাবের হুমকি এসেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান