মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১২০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পশুদের সাথেও উত্তম আচরণের নির্দেশ
১২০. হযরত ইবনে উমর ও আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক মহিলাকে একটি বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে আযাব দেওয়া হয়েছে। সে এটাকে বন্দী করে রেখেছিল এবং এ অবস্থায়ই বিড়াল ক্ষুধার কারণে মারা যায়। মহিলা নিজেও এটাকে খাবার দিত না এবং ছেড়েও দিত না যে, সে যমীনের কীট-পতঙ্গ খাবে। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ وَ أَبِيْ هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ اَمْسَكْتَهَا، حَتَّى مَاتَتْ مِنَ الْجُوعِ، فَلَمْ تَكُنْ تُطْعِمُهَا وَلاَ تُرْسِلُهَا فَتَاكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ কয়েকটি হাদীসই এ কথা জানার জন্য যথেষ্ট যে, পশুদের সাথে আচরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষা ও দিকনির্দেশনা কি ছিল। তবে এটা এর পরিপন্থী নয় যে, সাপ, বিচ্ছু ইত্যাদি অনিষ্টকর প্রাণী মেরে ফেলতে তিনি নিজে হুকুম দিয়েছেন এবং হেরেম শরীফের ভিতরেও এগুলোকে মেরে ফেলার অনুমতি দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এটাও আল্লাহর সৃষ্টি ও তাঁর বান্দাদের সাথে কল্যাণকামিতার দাবী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)