মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১১৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পশুদের সাথেও উত্তম আচরণের নির্দেশ
১১৯. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মুসলমান যখন কোন গাছের চারা লাগায় অথবা কোন ফসল ফলায়, তারপর এখান থেকে কোন মানুষ অথবা কোন পাখি কিংবা কোন পশু কিছু খায়, তাহলে এটা তার জন্য সদাকা ও সওয়াবের কাজ হবে। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلاَّ كَانَتْ لَهُ صَدَقَةٌ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসেরও শিক্ষা এটাই যে, মানুষ ছাড়াও আল্লাহর সৃষ্টি সকল জীব, পাখি ও চতুষ্পদ জন্তুদের পানাহারের ব্যবস্থা করাও সদাকা ও সওয়াবের কাজ। পক্ষান্তরে নিম্নের হাদীস থেকে জানা যাবে যে, কোন পশুকে অকারণে শাস্তি দেওয়া এবং এর সাথে অত্যাচারমূলক আচরণ করা কঠিন গুনাহ- যা মানুষকে আল্লাহর আযাবের উপযুক্ত বানিয়ে দেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)