মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১১৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাধারণ মানুষ ও সৃষ্টজীবের সাথে আচরণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশাবলী
১১৫. হযরত আনাস ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: গোটা সৃষ্টি আল্লাহর পরিবার। আর আল্লাহর সৃষ্টির মধ্যে ঐ ব্যক্তিই তাঁর নিকট অধিকতর প্রিয়, যে আল্লাহর পরিবার (অর্থাৎ, তাঁর সৃষ্টি)-এর সাথে উত্তম আচরণ করে। বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ وَ عَبْدِ اللهِ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الْخَلْقُ عِيَالُ اللهِ، فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللهِ مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
মানুষের 'পরিবার' বলতে তাদেরকেই বুঝায়, যাদের জীবনের সকল প্রয়োজন, অন্ন, বস্ত্র বাসস্থান ইত্যাদি তার দায়িত্বে থাকে। নিঃসন্দেহে এ বিবেচনায় গোটা সৃষ্টি আল্লাহর পরিবার। তিনিই সকলের প্রতিপালন করেন ও রিযিক সরবরাহ করেন। এ দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি তাঁর সৃষ্টির সাথে উত্তম আচরণ করবে, এ হাদীসে বলা হয়েছে যে, সে আল্লাহর ভালোবাসা ও প্রেমের অধিকারী হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)