মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১১৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাধারণ মানুষ ও সৃষ্টজীবের সাথে আচরণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশাবলী
১১৩. হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঐ ব্যক্তির প্রতি আল্লাহ্ দয়া করবেন না, যে মানুষের প্রতি দয়া করে না। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে ঐসব ব্যক্তির প্রতি- যারা দয়ার উপযুক্ত মানুষের প্রতি দয়া ও অনুগ্রহের আচরণ করে না, অর্থাৎ তাদের দুঃখ-কষ্ট ও প্রয়োজন অনুভব করে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য ও খেদমত করে না- কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। বলা হয়েছে যে, এসব লোক দয়াময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। হাদীসের শব্দমালায় এরও অবকাশ রয়েছে যে, এটাকে বদদু‘আ মনে করা হবে। এ অবস্থায় অর্থ এই হবে যে, এ ধরনের মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকুক।
এখানে মনে রাখতে হবে যে, সন্ত্রাসী, চোর, ডাকাত ও এ ধরনের অন্যান্য অপরাধীকে শাস্তি দেওয়া এবং হত্যাকারীদেরকে কেসাসের বিধান হত্যা করা দয়ার এ শিক্ষার পরিপন্থী নয়; বরং এটাও সাধারণ নাগরিকদের প্রতি দয়ারই দাবী। যদি অপরাধীদেরকে বিধান অনুযায়ী কঠোর শাস্তি না দেওয়া হয়, তাহলে অসহায় জনসাধারণ যালেমদের অত্যাচার ও অপরাধীদের অপরাধের আরো বেশী শিকার হয়ে যাবে। কুরআন পাকে বলা হয়েছে: وَلَکُمۡ فِی الۡقِصَاصِ حَیٰوۃٌ یّٰۤاُولِی الۡاَلۡبَابِ অর্থাৎ হে বুদ্ধিমানগণ! কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবনের উপকরণ রয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)