মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১০৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মুসলমানদের ইজ্জত ও সম্ভ্রমের হেফাযত ও সংরক্ষণ
১০৭. হযরত মু'আয ইবনে আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুনাফিকের অনিষ্ট থেকে কোন মু'মিন বান্দাকে রক্ষা করল, (যেমন, কোন মুনাফিক কোন মু'মিনের উপর অপবাদ আরোপ করল এবং কোন ভাগ্যবান মুসলমান এটা প্রতিহত করল।) আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন একজন ফিরিশতা প্রেরণ করবেন, যে তার গোশতকে (দেহকে) জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আর যে ব্যক্তি কোন মুসলমানকে বদনাম করার উদ্দেশ্যে তার উপর অপবাদ আরোপ করবে, আল্লাহ্ তা'আলা তাকে জাহান্নামের সেতুর উপর আটকিয়ে রাখবেন, যে পর্যন্ত সে এ অপবাদের অপবিত্রতা থেকে পরিষ্কার ও মুক্ত না হয়।-আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ مُعَاذِ بْنِ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ حَمَى مُؤْمِنًا مِنْ مُنَافِقٍ بَعَثَ اللَّهُ مَلَكًا يَحْمِي لَحْمَهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ نَارِ جَهَنَّمَ وَمَنْ رَمَى مُسْلِمًا بِشَيْءٍ يُرِيدُ شَيْنَهُ بِهِ حَبَسَهُ اللَّهُ عَلَى جِسْرِ جَهَنَّمَ حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ. (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, কোন মুসলমানকে দূষী ও অপমান করার জন্য তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা এবং তার বিরুদ্ধে অপপ্রচার করা এমন জঘন্য ও কঠিন গুনাহ যে, এ কাজে লিপ্ত ব্যক্তি যদি মুসলমানদের মধ্য থেকেও হয়, তবুও তাকে জাহান্নামের একাংশে (যাকে হাদীসে জাহান্নামের সেতু বলা হয়েছে।) ঐ সময় পর্যন্ত বন্দী করে রাখা হবে, যে পর্যন্ত আগুনে জ্বলে পুড়ে নিজের এ গুনাহর অপবত্রিতা থেকে পাক-পবিত্র না হয়ে যাবে।

হাদীসের বাহ্যিক শব্দমালা দ্বারা বুঝা যায় যে, এ গুনাহ ক্ষমার অযোগ্য। কিন্তু বর্তমানে আমাদের সাধারণ মুসলমানদের- এমনকি বিশেষ শ্রেণীর কাছেও এটা একটা মজার কাজ বলে বিবেচিত হয়।
اللهم احفظنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান