মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১০৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ইসলামী বন্ধনের কয়েকটি বিশেষ অধিকার
১০৫. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক মুসলমানের অপর মুসলমানের উপর পাঁচটি দাবী রয়েছে। (১) সালামের উত্তর দেওয়া, (২) রোগীকে দেখতে যাওয়া, (৩) জানাযার সাথে যাওয়া, (৪) দাওয়াত গ্রহণ করা, (৫) হাঁচির জবাবে 'ইয়ারহামুকাল্লাহ' বলা। বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, দৈনন্দিনকার কর্ম জীবনে এ পাঁচটি জিনিস এমন, যেগুলোর দ্বারা দু'জন মুসলমানের পারস্পরিক সম্পর্ক প্রকাশ পায় এবং এতে ক্রমোনিতও ঘটে। এ জন্য এগুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা চাই। অন্য এক হাদীসে সালামের উত্তর দেওয়ার স্থলে নিজে সালাম দেওয়ার কথা বলা হয়েছে এবং এ পাঁচটি ছাড়া আরো কিছু বিষয়ের উল্লেখও করা হয়েছে। এর দ্বারা বুঝা যায় যে, এখানে এ পাঁচটি জিনিসের উল্লেখ দৃষ্টান্ত হিসাবে করা হয়েছে। অন্যথায় এ স্তরের আরো কিছু জিনিস রয়েছে, যেগুলো এ তালিকারই অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)