মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১০৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ইসলামী ভ্রাতৃত্বের পারস্পরিক সম্পর্ক ও আচরণের ব্যাপারে নির্দেশাবলী
১০৪. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঐ মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন। কোন বান্দা খাঁটি মু'মিন হতে পারবে না, যে পর্যন্ত না সে আপন মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের এরূপ কল্যাণকামিতা যে, সে নিজের জন্য যে কল্যাণ ও মঙ্গল কামনা করে, তার জন্যও তাই কামনা করে, এটা ঈমানের অপরিহার্য শর্তসমূহের অন্তর্ভুক্ত। ঈমান ও ইসলামের যে দাবীদার এগুণ থেকে শূন্য, সে ঈমানের প্রাণবন্ত ও প্রকৃত স্বরূপ থেকে এবং এর বরকত থেকে বঞ্চিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান