মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১০২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ইসলামী ভ্রাতৃত্বের পারস্পরিক সম্পর্ক ও আচরণের ব্যাপারে নির্দেশাবলী
১০২. হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বায়'আত করেছিলাম নামায কায়েমের উপর, যাকাত প্রদানের উপর এবং প্রতিটি মুসলমানের কল্যাণকামিতার উপর। বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَرِيرٍ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যখন বায়'আত করেছিলাম, তখন তিনি আমার নিকট থেকে তিনটি বিষয়ের বিশেষভাবে প্রতিশ্রুতি নিয়ে ছিলেন। (১) গুরুত্ব ও যত্নসহকারে নামায আদায়ের, (২) যাকাত প্রদানের ও (৩) প্রত্যেক মুসলমানের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ও তার কল্যাণ কামিতার।
এর দ্বারা জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) মুসলমানদের পারস্পরিক সম্পর্কের এতটুকু গুরুত্ব দিতেন যে, তিনি নামায ও যাকাতের মত মৌলিক আরকানের সাথে এরও প্রতিজ্ঞা গ্রহণ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান