মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৯৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ইসলামী ভ্রাতৃত্বের পারস্পরিক সম্পর্ক ও আচরণের ব্যাপারে নির্দেশাবলী
৯৯. হযরত নু'মান ইবনে বশীর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সকল মুসলমান এক ব্যক্তির (বিভিন্ন অঙ্গের) ন্যায়। যদি তার চোখে ব্যথা হয়, তাহলে তার সারা দেহই ব্যথা অনুভব করে, আর যদি তার মাথায় ব্যথা হয়, তাহলে সারা দেহই ব্যথা অনুভব করে। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمُسْلِمُونَ كَرَجُلٍ وَاحِدٍ إِنِ اشْتَكَى عَيْنُهُ اشْتَكَى كُلُّهُ وَإِنِ اشْتَكَى رَأْسُهُ اشْتَكَى كُلُّهُ. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, গোটা মুসলিম উম্মাহ যেন এক দেহ ও এক প্রাণধারী সত্তা, আর এর সদস্যগণ হচ্ছে এর অঙ্গ। কারো একটি অঙ্গ যদি ব্যথা হয়, তাহলে তার সারা দেহই ব্যথা অনুভব করে। অনুরূপভাবে গোটা মুসলিম উম্মাহকে প্রতিটি মুসলমানের কষ্ট ও ব্যথা অনুভব করতে হবে এবং একজনের দুঃখ কষ্টে সবাইকে শরীক থাকতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)