মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৯৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মনিবদের কল্যাণকামিতা ও বিশ্বাস রক্ষার ব্যাপারে গোলামদেরকে উপদেশ
৯৪. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন গোলাম যখন আপন মনিবের কল্যাণ কামনা করে এবং স্বীয় প্রতিপালকের ইবাদতও সুন্দরভাবে করে যায়, তার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنِ عَبْدِ اللَّهِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْعَبْدَ إِذَا نَصَحَ لِسَيِّدِهِ، وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ، فَلَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ»، (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (ﷺ)-এর হেদায়াত ও শিক্ষার এটা একটা মূলনীতি যে, প্রত্যেক ব্যক্তি ও প্রতিটি শ্রেণীকে তিনি উৎসাহিত করেন ও তাকীদ করেন যে, তারা যেন অন্যদের অধিকার আদায় করে এবং এ অধিকার আদায়কেই যেন নিজের সফলতা মনে করে।
মনিব ও মালিকদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে, তারা যেন গোলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদেরকে নিজের ভাই মনে করে এবং পরিবারের একজন সদস্যের মত মনে করে। অপরদিকে গোলাম ও চাকরদেরকে নির্দেশ দিয়েছেন যে, তারা যেন মনিব ও মালিকদের কল্যাণকামী ও বিশ্বস্ত হয়ে থাকে।
আমাদের এ দুনিয়ার সকল অশান্তি ও বিপর্যয়ের মূল শিকড় এটাই যে, প্রত্যেকেই অন্যের অধিকার দিতে নারায অথবা কমপক্ষে এ ব্যাপারে বেপরোয়া ও উদাসীন। অথচ নিজের অধিকার অন্যের নিকট থেকে আদায় করে নিতে; বরং ছিনিয়ে আনতে সবধরনের বল প্রয়োগকে সঠিক মনে করা হয়। এটাই দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে। আর সে পর্যন্ত এ দুনিয়া শান্তি ও নিরাপত্তা থেকে বঞ্চিত থাকবে, যে পর্যন্ত অধিকার লাভ ও এটা ছিনিয়ে আনার স্থলে হক ও অধিকার আদায়ের উপর জোর না দেওয়া হবে। যদি জ্ঞান ও দূরদৃষ্টি থেকে আমরা বঞ্চিত না হয়ে গিয়ে থাকি, তাহলে এ বিষয়টি একেবারে স্পষ্ট।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)