মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৯১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
গোলামের উপর যুলুম করার কাফ্ফারা
৯১. হযরত আবূ মাসউদ আনসারী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আমার এক গোলামকে প্রহার করছিলাম। এমন সময় আমার পেছন দিক থেকে একটি আওয়াজ শুনলাম (যে, কে যেন বলছে,) হে আবূ মাসউদ! তুমি এ গোলামটির উপর যতটুকু শক্তি রাখ, আল্লাহ তা'আলা তোমার উপর এর চেয়ে অনেক বেশী শক্তিমান। আমি পেছনে ফিরে দেখলাম যে, কথাটি রাসূলুল্লাহ (ﷺ) বলছিলেন। তাই আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এটা আল্লাহর নামে মুক্ত, (আমি তাকে আযাদ করে দিলাম।) এ সময় তিনি বললেন, তোমার মনে রাখা চাই যে, তুমি যদি এমনটি না করতে (অর্থাৎ, তাকে মুক্ত করে না দিতে,) তাহলে জাহান্নামের আগুন তোমাকে জ্বালিয়ে দিত অথবা (বলেছেন) জাহান্নামের আগুন তোমাকে বেষ্টন করে নিত। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: كُنْتُ أَضْرِبُ غُلَامًا لِي، فَسَمِعْتُ مِنْ خَلْفِي صَوْتًا: «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ»، فَالْتَفَتُّ فَإِذَا هُوَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، هُوَ حُرٌّ لِوَجْهِ اللهِ، فَقَالَ: «أَمَا لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَحَتْكَ النَّارُ»، أَوْ «لَمَسَّتْكَ النَّارُ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
যদি আল্লাহ্ ও আখেরাত দিবসের উপর ঈমান থাকে, তাহলে যুলুম ও অন্যায় বাড়াবাড়ি এবং গুনাহ থেকে বাঁচানোর জন্য উত্তম কৌশল এটাই যে, আল্লাহর পাকড়াও এবং আখেরাতের শাস্তি ও হিসাব নিকাশের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। আল্লাহ্ তা'আলা ঈমান নসীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)