মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৮৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
দাস-দাসীদের ভুলত্রুটি ক্ষমা করতে হবে
৮৮. হযরত কা'ব ইবনে উজরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের দাসীদেরকে বাসনপত্র ভেঙ্গে ফেলার কারণে শাস্তি দিয়ো না। এজন্য যে, বাসনপত্রেরও আয়ু নির্ধারিত রয়েছে, তোমাদের আয়ুর ন্যায়। -মুসনাদুল ফেরদাউস
کتاب المعاشرت والمعاملات
عَنْ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَضْرِبُوْا اِمَاءَكُمْ عَلَى كَسْرِ اِنَاءِكُمْ فَاِنَّ لَهَا آجَالًا كَآجَالِكُمْ. (رواه الديلمى)

হাদীসের ব্যাখ্যা:

বাসা-বাড়ীতে কর্মরত দাসী ও চাকরানী এবং অনুরূপভাবে দাস ও চাকরদের হাতে বাসনপত্র ভেঙ্গে চুরে যেত এবং এদেরকে পিটানো হত। এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) পথনির্দেশ দিয়েছেন যে, যেভাবে সময় পূর্ণ হয়ে গেলে মানুষ মরে যায়, তেমনিভাবে সময় পূর্ণ হয়ে গেলে বাসনপত্রও ভেঙ্গে যায়। এ জন্য এদের থেকে প্রতিশোধ নেওয়া ও মারপিট করা খুবই ভুল কথা। (হ্যাঁ, তবে যেমন আগেই বলে আসা হয়েছে যে, সংশোধন ও আদব-কায়দা শিক্ষা দেওয়ার নিয়্যতে উপযোগী শাসন ও তিরস্কার করা যেতে পারে।)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান