মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৭৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
দুর্বল ও অভাবী শ্রেণীর অধিকার: মিসকীন, ইয়াতীম ও বিধবাদের দায়িত্বপালন ও অভিভাবকত্ব গ্রহণ
৭৫. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর যে বান্দা মুসলমানদের কোন ইয়াতীম সন্তানকে তার খাবার ও পানীয়তে শরীক করে নিল, আল্লাহ তা'আলা অবশ্যই তাকে জান্নাতে দাখিল করবেন। তবে সে যদি এমন কোন গুনাহ করে থাকে- যা ক্ষমার অযোগ্য। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَبَضَ يَتِيمًا مِنْ بَيْنِ الْمُسْلِمِينَ إِلَى طَعَامِهِ وَشَرَابِهِ أَدْخَلَهُ اللَّهُ الجَنَّةَ الْبَتَّةَ إِلاَّ أَنْ يَعْمَلَ ذَنْبًا لاَ يُغْفَرُ لَهُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে স্পষ্টভাবে জানা গেল যে, ইয়াতীম প্রতিপালনের উপর জান্নাতে প্রবেশের এই গ্যারান্টিযুক্ত সুসংবাদটি এ শর্তের সাথে যুক্ত যে, ঐ ব্যক্তি এমন কোন মারাত্মক গুনাহে লিপ্ত হবে না, যা আল্লাহর নিকট ক্ষমার অযোগ্য। (যেমন, শিরক, কুফর, নর হত্যা ইত্যাদি।) প্রকৃতপক্ষে এ শর্তটি এ জাতীয় সকল সুসংবাদবাহী হাদীসের সাথে সম্পৃক্ত থাকে-যদিও শব্দে উল্লেখ না থাকে। যাহোক, এ ধরনের সকল উৎসাহব্যঞ্জক ও সুসংবাদবাহী হাদীসে মৌলনীতি হিসাবে এ বিষয়টির প্রতি লক্ষ্য রাখা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান