মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৬১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হযরত আয়েশার সাথে হুযুর (ﷺ)-এর দৌড় প্রতিযোগিতা
৬১. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলেন। আয়েশা বলেন, সেখানে আমাদের দৌড় প্রতিযোগিতা হল এবং আমি জিতে গেলাম। তারপর যখন (মোটা হয়ে যাওয়ার কারণে) আমার শরীর ভারী হয়ে গেল, তখন আরেকবার প্রতিযোগিতা হল। এবার তিনি জিতে গেলেন। সে সময় তিনি বললেন, এটা হল তোমার ঐ জিতের জবাব। -আবূ দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ قَالَتْ: فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَيَّ، فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي فَقَالَ: «هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

নিঃসন্দেহে স্ত্রীদের সাথে উত্তম আচরণ ও তাদের মনস্তুষ্টির এটি একটি উত্তম দৃষ্টান্ত। এতে ঐসব লোকদের জন্য বিশেষ শিক্ষা রয়েছে, যাদের কাছে দ্বীনের মধ্যে এ ধরনের আমোদ-প্রমোদের কোন স্থান নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান