মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৫৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুপম ও দৃষ্টান্তমূলক আচরণ
৫৯. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি আমার স্ত্রীদের জন্য খুবই উত্তম। -তিরমিযী, দারেমী
ইবনে মাজাহ শরীফে এ হাদীসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত হয়েছে।
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لأَهْلِي. (رواه الترمذى والدارمى ورواه ابن ماجه عن ابن عباس)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, মানুষের উত্তম ও ভালো হওয়ার বিশেষ মাপকাঠি ও নিদর্শন এই যে, তার আচরণ নিজের স্ত্রীর সাথে উত্তম হতে হবে। সামনে মুসলমানদের জন্য নিজের এই উপদেশটিকে অধিক কার্যকর বানাবার জন্য রাসূলুল্লাহ (ﷺ) নিজের দৃষ্টান্ত পেশ করেছেন যে, আল্লাহর মেহেরবানীতে আমি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করি। বাস্তব কথা এই যে, স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর আচরণ অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ ছিল- যার দু'একটি দৃষ্টান্ত সামনের হাদীসগুলো থেকেও জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান