মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৫৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণের নির্দেশ
৫৬. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ঈমানদার স্বামী তার ঈমানদার স্ত্রীকে ঘৃণা করতে পারে না। সে যদি তার একটি আচরণকে অপছন্দ করে, তাহলে অন্য একটি আচরণ পছন্দনীয়ও হবে। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا يفرك مُؤمن مُؤمنَة، ان كره مِنْهَا خلقا رَضِي مِنْهَا الآخر " (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, যদি কোন স্বামীর কাছে তার স্ত্রীর আচরণ ও চাল-চলনের মধ্যে কোন একটি বিষয় অপছন্দনীয় হয় ও তার কাছে ভালো না লাগে, তাহলে এ কারণে তার প্রতি ঘৃণা ও সম্পর্কহীনতার ব্যবহার করবে না এবং তালাকের চিন্তাও করবে না; বরং তার মধ্যে যেসব গুণাবলী রয়েছে, সেগুলোর প্রতি দৃষ্টি দিবে এবং এগুলোর মূল্য ও মর্যাদা দিবে। এটা মু'মিন স্বামীর ঈমান গুণের দাবী এবং ঈমানদার স্ত্রীর ঈমানের হক। এ অবস্থা সম্পর্কেই কুরআন করীমে দিকনির্দেশনা দেওয়া হয়েছে-
وَعَاشِرُوۡہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ۚ فَاِنۡ کَرِہۡتُمُوۡہُنَّ فَعَسٰۤی اَنۡ تَکۡرَہُوۡا شَیۡئًا وَّیَجۡعَلَ اللّٰہُ فِیۡہِ خَیۡرًا کَثِیۡرًا
অর্থাৎ, তাদের সাথে সৎভাবে জীবন যাপন কর। আর যদি তাদেরকে তোমরা অপছন্দ কর, তাহলে এটাও হতে পারে যে, তোমরা একটি জিনিস অপছন্দ করবে, আর আল্লাহ্ এর মধ্যে তোমাদের জন্য প্রভূত কল্যাণ রেখে দিবেন। (সূরা নিসা)

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)