মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৫৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
স্বামীর আনুগত্য ও নির্দেশ পালন
৫৩. হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে স্ত্রী লোক এ অবস্থায় মৃত্যুবরণ করে যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট সে জান্নাতে যাবে। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الجَنَّةَ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এই মা'আরিফুল হাদীস সিরিজে এ কথাটি বারবার স্পষ্টভাবে বলে আসা হয়েছে যে, যেসব হাদীসে কোন বিশেষ আমলের উপর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, সেখানে এর অর্থ এই হয় যে, এ আমলটি আল্লাহ তা'আলার কাছে খুবই প্রিয় এবং এর বিনিময় হচ্ছে জান্নাত এবং এ আমল সম্পাদনকারী জান্নাতী। কিন্তু যদি দুর্ভাগ্যবশতঃ সে আকীদা অথবা আমলের এমন কোন অপবিত্রতায় জড়িত থাকে, যার অবশ্যম্ভাবী শাস্তি হচ্ছে জাহান্নামের আযাব, তাহলে আল্লাহ্ তা'আলার বিধান অনুযায়ী এর প্রভাব ও প্রতিক্রিয়াও অবশ্যই প্রকাশিত হবে। এরই আলোকে উম্মে সালামা বর্ণিত হাদীসটির মর্ম বুঝতে হবে।
দ্বিতীয় বিষয় এখানে এটাও লক্ষণীয় যে, স্বামী যদি অন্যায়ভাবে তার স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহর কাছে স্ত্রী নির্দোষ থাকবে এবং অসন্তুষ্টির দায়ভার স্বামীর উপর বর্তাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান