মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আত্মীয়তার বন্ধন ছিন্ন করা জান্নাতের পথে অন্তরায়
৪৮. হযরত জুবাইর ইবনে মুতঈম রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এই একটি হাদীস দ্বারাই বুঝে নেওয়া যেতে পারে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষায় এবং আল্লাহর নিকট আত্মীয়তার হক আদায়ের কতটুকু গুরুত্ব রয়েছে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কত বড় গুনাহ। হাদীসটির মর্ম এই যে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহ্ তা'আলার কাছে এমন কঠিন গুনাহ যে, এ গুনাহের কলুষতা নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, যখন তাকে শাস্তি দিয়ে পবিত্র করে নেওয়া হবে অথবা কোন কারণে তাকে ক্ষমা করে দেওয়া হবে, তখন যেতে পারবে। যে পর্যন্ত এ দু'টির কোন একটি না হবে, সে পর্যন্ত জান্নাতের দরজা তার জন্য বন্ধ থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)