মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পিতামাতার অবাধ্যতা ও তাদেরকে কষ্ট দেওয়া মহাপাপ
রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে পিতামাতার আনুগত্য ও তাদের শান্তি প্রদানকে উঁচু স্তরের পুণ্যকাজ সাব্যস্ত করেছেন, তেমনিভাবে তাদের অবাধ্যতা ও কষ্টদানকে জঘন্যতম ও নিকৃষ্টতর গুনাহ বলেছেন।
রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে পিতামাতার আনুগত্য ও তাদের শান্তি প্রদানকে উঁচু স্তরের পুণ্যকাজ সাব্যস্ত করেছেন, তেমনিভাবে তাদের অবাধ্যতা ও কষ্টদানকে জঘন্যতম ও নিকৃষ্টতর গুনাহ বলেছেন।
৪৩. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ)কে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হল (যে এগুলো কি কি?) তিনি উত্তর দিলেন, আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্যতা, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দান। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الكَبَائِرِ، فَقَالَ: «الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَشَهَادَةُ الزُّورِ» (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
বুখারী শরীফের অন্য এক রেওয়ায়তে এসব গুনাহকে আকবারুল কাবায়ের অর্থাৎ, কবীরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় কবীরা বলা হয়েছে। আর যে ক্রমধারায় তিনি এগুলো উল্লেখ করেছেন, এর দ্বারা বুঝা যায় যে, শিরকের পরেই পিতামাতার অবাধ্যতার স্থান।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)