মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পিতামাতার খেদমত ও আনুগত্যের পার্থিব কল্যাণসমূহ
৪২. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা তোমাদের পিতামাতার খেদমত ও আনুগত্য কর, তোমাদের সন্তানরাও তোমাদের খেদমত ও আনুগত্য করবে। তোমরা সাধুতা বজায় রেখে চল, তোমাদের স্ত্রীরাও সাধুতা বজায় রেখে চলবে। তাবরানী
کتاب المعاشرت والمعاملات
عن ابن عمر قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِرُّوا آبَاءَكُمْ يَبِرُّكُمْ أَبْنَاؤُكُمْ وَعِفُّوا تَعِفُّ نِسَاؤُكُمْ. (رواه الطبرانى فى الاوسط)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, যে সন্তান পিতামাতার আনুগত্য ও সেবা করবে, আল্লাহ্ তা'আলা তার সন্তানদেরকে তার অনুগত ও সেবাকারী বানিয়ে দিবেন। অনুরূপভাবে যেসব লোক সাধুতার জীবন অবলম্বন করবে, আল্লাহ্ তা'আলা তাদের স্ত্রীদেরকে সাধুতা বজায় রেখে চলার তাওফীক দান করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)