মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পিতামাতার মৃত্যুর পর তাদের বিশেষ হক ও অধিকারসমূহ
৪০. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এমনও হয় যে, কারো পিতামাতা অথবা তাদের একজন এ অবস্থায় মারা যায় যে, সন্তান তাদের অবাধ্য। তারপর সে সর্বদা তাদের জন্য আল্লাহর কাছে দু‘আ ও ইস্তিগফার করতে থাকে। ফলে আল্লাহ তা'আলা তাকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে লিখে দেন। (তারপর সে পিতামাতার অবাধ্যতার মন্দ পরিণাম ও আযাব থেকে বেঁচে যায়।) বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ الْعَبْدَ لَيَمُوتُ وَالِدَاهُ أَوْ أَحَدُهُمَا، وَإِنَّهُ لَهُمَا لَعَاقٌّ، فَلَا يَزَالُ يَدْعُو لَهُمَا، وَيَسْتَغْفِرُ لَهُمَا حَتَّى يَكْتُبَهُ اللهُ بَارًّا " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
পিতামাতার জীবদ্দশায় যেমন তাদের আনুগত্য ও খেদমত এবং তাদের সাথে উত্তম ব্যবহার একটি উঁচুস্তরের নেক আমল, যা অনেক বড় বড় গুনাহের কাফ্ফারা হয়ে যায়, তেমনিভাবে তাদের মৃত্যুর পর তাদের জন্য আন্তরিকতা ও অনুনয় বিনয়ের সাথে রহমত ও মাগফেরাতের দু‘আ এমন আমল, যা একদিকে তো পিতামাতার জন্য কবরে শান্তি ও আরামের ওসীলা হয়, আবার অন্য দিকে এর দ্বারা সন্তানদের ঐসব ত্রুটির ক্ষতিপূরণ হয়ে যায়, যা পিতামাতার আনুগত্য ও তাদের খেদমতের বেলায় তাদের পক্ষ থেকে হয়ে থাকে। উপরন্তু তারা আল্লাহ্ তা'আলার রহমত ও অনুগ্রহের পাত্র হয়ে যায়।
কুরআন পাকে সন্তানদেরকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যেন আল্লাহ্ তা'আলার কাছে পিতামাতার জন্য রহমত ও ক্ষমা প্রার্থনা করে। এরশাদ হয়েছে: وَقُلۡ رَّبِّ ارۡحَمۡہُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا আল্লাহর কাছে নিবেদন কর, হে আল্লাহ্! আমার পিতামাতার উপর দয়া কর, যেভাবে তারা ছোটকালে আমাকে (স্নেহ ও আদর দিয়ে) প্রতিপালন করেছিল। (সূরা বনী ইসরাঈল)

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)