মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পিতামাতার মৃত্যুর পর তাদের বিশেষ হক ও অধিকারসমূহ
৩৯. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পিতার খেদমত ও তার সাথে উত্তম আচরণের একটি শ্রেষ্ঠ উপায় হচ্ছে মৃত্যুর পর তার বন্ধুদের সাথে উত্তম আচরণ। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَبَرِّ الْبِرِّ صِلَةَ الرَّجُلِ أَهْلَ وُدِّ أَبِيهِ بَعْدَ أَنْ يُوَلِّيَ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি.-এর এই উভয় হাদীসেই কেবল পিতার ভাই-বন্ধুদের কথা উল্লেখ করা হয়েছে। আর এ কথা আগেই জানা হয়ে গিয়েছে যে, এ ক্ষেত্রে মায়ের হক পিতার হকের চেয়েও বেশী। তাছাড়া এই মাত্র হযরত আবু উসাইদ সায়েদীর বরাতে যে হাদীস উল্লেখ করা হয়েছে, এর মধ্যে পিতামাতা উভয়ের ঘনিষ্ঠজনদের সাথে উত্তম আচরণ ও তাদের সম্মান করাকে পিতামাতার মৃত্যুর পর তাদের হক ও অধিকার বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)