মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বদান্যতায় সমতা বিধানও সন্তানদের একটি অধিকার
২৫. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা বদান্যতার ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা বিধান কর। আমি যদি এ ব্যাপারে কাউকে প্রাধান্য দিতাম, তাহলে মহিলাদেরকে (অর্থাৎ, কন্যা সন্তানদেরকে) প্রাধান্য দিতাম। সাঈদ ইবনে মনসুর, তাবরানী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَوُّوا بَيْنَ أَوْلَادِكُمْ فِي الْعَطِيَّةِ فَلَوْ كُنْتُ مُفَضِّلًا أَحَدًا فَضَّلْتُ النِّسَاءَ» (رواه سعيد بن منصور فى سننه والطبرانى فى الكبير)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে ফকীহদের একটি জামা‘আত এ কথা বুঝেছেন যে, পিতামাতার ইন্তিকালের পর উত্তরাধিকারের বেলায় যদিও কন্যাদের অংশ ছেলেদের তুলনায় অর্ধেক; কিন্তু পিতামাতার জীবদ্দশায় তাদের অংশ ভাইদের সমান। অতএব, পিতামাতার পক্ষ থেকে যা কিছু এবং যতটুকু ছেলেদেরকে দেওয়া হবে, এটাই এবং এতটুকুই মেয়েদেরকে দেওয়া হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান