মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিশেষ করে কন্যা সন্তানের সাথে উত্তম আচরণের গুরুত্ব
২২. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দু'টি কন্যা সন্তানের ব্যয়ভার বহন করে এবং তাদের প্রতিপালন করে, যে পর্যন্ত না তারা বালেগ হয়ে যায়, কিয়ামতের দিন সে এবং আমি এভাবে থাকব। হযরত আনাস বলেন, তিনি এ কথা বলে নিজের হাতের আঙ্গুলগুলোকে একেবারে মিলিয়ে দেখালেন। (অর্থাৎ, যেভাবে এ আঙ্গুলগুলো একটি আরেকটির সাথে মিলে আছে, এভাবে আমি এবং সে একেবারে সাথে থাকব। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ» وَضَمَّ أَصَابِعَهُ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এসব হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) উত্তম আচরণকে কন্যা সন্তানদের কেবল অধিকারই বলেননি; বরং আল্লাহ তা'আলার পক্ষ থেকে এর উপর জান্নাতে প্রবেশ ও জাহান্নাম মুক্তির ঘোষণাও দিয়েছেন। তিনি এ পরম সুসংবাদও দিয়েছেন যে, কন্যা সন্তানদের সাথে উত্তম আচরণকারী মু'মিনগণ কিয়ামতে এভাবে আমার কাছেও একেবারে আমার সাথে থাকবে, যেভাবে হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিত থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান