মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
উত্তম শিষ্টাচার ও দ্বীনি দীক্ষা
১৮. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা তোমাদের সন্তানদেরকে মর্যাদা দাও এবং তাদেরকে উত্তম শিষ্টাচার দান কর। ইবনে মাজাহ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ» (رواه ابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
সন্তানকে মর্যাদা দানের অর্থ এই যে, তাদেরকে আল্লাহর দান ও আমানত মনে করে তাদের কদর ও মূল্যায়ন করবে। সামর্থ্য অনুযায়ী তাদের জীবনোপকরণের প্রয়োজনীয় ব্যবস্থা করবে। তাদেরকে কোন বোঝা ও বিপদ মনে করবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)