মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং:
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আকীকা
৭. হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার কোন সন্তান জন্ম গ্রহণ করে, আর সে তার পক্ষ থেকে আকীকার পশু যবেহ করতে চায়, সে যেন পুত্র সন্তানের পক্ষ থেকে দু'টি ছাগল, আর কন্যা সন্তানের পক্ষ থেকে একটি ছাগল যবেহ করে। আবূ দাউদ, নাসায়ী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ، فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ، عَنِ الْغُلَامِ شَاتَيْنِ ، فَلْيَنْسُكْ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ» (رواه ابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, আকীকা ফরয-ওয়াজিবের মত কোন অপরিহার্য কাজ নয়; বরং এটা মুস্তাহাব পর্যায়ের আমল। যেমন, হাদীসের এই শব্দমালায় বুঝা যায়: فأَحَبَّ أنْ ينسُكَ عنه، فلْيَنسُكْ অনুরূপভাবে পুত্র সন্তানের আকীকায় দু'টি ছাগল দেওয়াও জরুরী নয়। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে, তাহলে দু'টি যবেহ করাই উত্তম, অন্যথায় একটিও যথেষ্ট হয়ে যায়। সামনের এক হাদীস থেকে জানা যাবে যে, স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) হযরত হাসান ও হযরত হুসাইন রাযি.-এর পক্ষ থেকে একটি একটি ছাগলই যবেহ করে ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ৭ | মুসলিম বাংলা