মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৩১৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে আমরা আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি সালামের তরীকা তো আমরা রপ্ত করেছি, (অর্থাৎ তাশাহহুদে তা পেয়ে গিয়েছি : السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ) এবার আমাদেরকে বলুন, আমরা আপনার প্রতি সালাত কিভাবে প্রেরণ করবো?
জবাবে তিনি বললেন: আল্লাহ তা'আলার দরবারে তোমরা এরূপ আরয করবেঃ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ
হে আল্লাহ! সালাত বর্ষণ করুন আপনার বান্দা ও রাসূল আলে মুহাম্মাদ ﷺ-এর প্রতি যেমনটি সালাত বর্ষণ করেছেন ইবরাহীম (আ)-এর প্রতি, খাস বরকতসমূহ নাযিল করুন মুহম্মদ ﷺ এবং আলে মুহাম্মাদ ﷺ-এর প্রতি, যেমনটি বরকত নাযিল করেছেন ইবরাহীম (আ) ও আলে ইবরাহীম (আ)-এর প্রতি। (সহীহ্ বুখারী)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا السَّلاَمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ " (رواه البخارى)