মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৭২
আযকার এবং দাওয়াত অধ্যায়
গুনাহের কালিমা এবং তাওবা-ইস্তিগফার দ্বারা কালিমা মুক্তি
২৭২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আদম সন্তানদের প্রত্যেকেই ত্রুটিকারী (এমন কোন মানুষ নেই, যার কোন না কোন ভুলত্রুটি কখনো হয়নি।) এবং ত্রুটিকারীদের মধ্যে সেই উত্তম, যে ভুল-ত্রুটি করার পর সাচ্চা দেলে তাওবা করে নেয় এবং আল্লাহ তা'আলার দিকে রুজু হয়ে যায়।
(জামে তিরমিযী, সুনানে ইবনে মাজা ও সুনানে দারেমী)
(জামে তিরমিযী, সুনানে ইবনে মাজা ও সুনানে দারেমী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ» (رواه الترمذى وابن ماجه والدارمى)
হাদীসের ব্যাখ্যা:
এর অর্থ হচ্ছে এই যে, ভুল-ত্রুটি মানুষের মজ্জাগত। আদমের কোন সন্তানই এর ব্যতিক্রম নয়। তবে তাদের মধ্যে সেই সব বান্দাই অত্যন্ত সৌভাগ্যবান, যারা গুনাহখাতা-অপরাধের পর নিজের গুনাহর জন্যে অনুতপ্ত হয়ে নিজের মালিকের দিকে রুজু করে এবং তাওবা ও ইস্তিগফারের সাহায্যে তাঁর সন্তুষ্টি ও রহমত হাসিলে যত্নবান হন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)