মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৬৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
রোগ-ব্যাধি এবং বদনযর থেকে আশ্রয় প্রার্থনামূলক দু'আ
২৬৫. হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তার (দৌহিত্রদ্বয়) হযরত হাসান ও হুসায়েনকে এ কালিমাগুলো পড়ে দম করতেন:
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ -
-"আমি তোমাদেরকে আল্লাহর পূর্ণ কালিমাসমূহের আশ্রয়ে সোপর্দ করছি-প্রত্যেক শয়তানের আছর থেকে, প্রত্যেক দংশনকারী কীট-পতঙ্গের কবল থেকে এবং প্রতিটি প্রভাব বিস্তারকারী বদনযর থেকে।
তিনি বলতেন, এভাবে ইবরাহীম আলাইহিস সালাম (তাঁর পুত্রদ্বয়) ইসহাক ও ইসমাঈলকে কুপ্রভাব মুক্তির তদবীর করতেন।
کتاب الاذکار والدعوات
عَنْ ابْنِ عَبَّاسٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الحَسَنَ وَالحُسَيْنَ يَقُولُ: «أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ»، وَيَقُولُ: «هَكَذَا كَانَ إِبْرَاهِيمُ يُعَوِّذُ إِسْحَاقَ وَإِسْمَاعِيلَ» (رواه الترمذى وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ কালিমাগুলো পড়ে শিশুদেরকে দম করা রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নত। এটা তার পূর্বে হযরত ইবরাহীম আলাইহিস সালামেরও সুন্নত। নিঃসন্দেহে এ কালিমাগুলো অত্যন্ত বরকতপূর্ণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান