মা'আরিফুল হাদীস

আযকার এবং দোয়া অধ্যায়

হাদীস নং: ২৫০
আযকার এবং দোয়া অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৫০. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:

اَللّٰهُمَّ إِنِّي ضَعِيفٌ فَقَوِّنِي رِضَاكَ ضُعْفِي وَخُذْ إِلَى الْخَيْرِ بِنَاصِيَتِي وَاجْعَلِ الْإِسْلَامَ مُنْتَهَى رِضَائِي اَللّٰهُمَّ إِنِّي ضَعِيفٌ فَقَوِّنِي وَإِنِّي ذَلِيْلٌ فَأَعِزَّنِي وَإِنِّي فَقِيرٌ فَارْزُقْنِي

"হে আল্লাহ! আমি তোমার এক দুর্বল বান্দা, তোমার সন্তুষ্টি অন্বেষণের ক্ষেত্রে আমার দুর্বলতাকে তুমি শক্তিতে রূপান্তরিত কর। (যাতে করে আমি পূর্ণ শক্তিতে তোমার সন্তোষের কাজগুলো করতে পারি।) তুমি আমার ঝুটি১ চেপে ধরে আমাকে মঙ্গলের দিকে নিয়ে যাও! ইসলামকে আমার পরম সন্তুষ্টির বস্তু বানিয়ে দাও!
হে আল্লাহ! আমি দুর্বল। তুমি আমার দুর্বলতা দূর করে দিয়ে আমাকে সবল করে দাও! হে আল্লাহ! আমি তুচ্ছ মর্যাদাহীন, তুমি আমাকে মর্যাদা মণ্ডিত কর। আমি নিঃস্ব আমি রিক্ত, তুমি আমাকে আমার জীবিকা তথা প্রয়োজনীয় সবকিছু দান কর!
-(মু'জামে কবীর: তাবারানী সঙ্কলিত)

টিকা ১. মূল আরবীতে শব্দটি আছে ناصیتی যার শাব্দিক অর্থ আমার কপাল বা কপালের চুল। বাংলায় এরূপ ক্ষেত্রে ঝুটি বা ঝুঁটি শব্দটি ব্যবহৃত হয়ে থাকে বিধায় অনুবাদে আমি এ শব্দটিই ব্যবহার করলাম। অনুবাদক
کتاب الاذکار والدعوات
عن ابن عمر (مَرْفُوْعًا) «قُلِ: اللَّهُمَّ إِنِّي ضَعِيفٌ فَقَوِّ فِي رِضَاكَ ضَعْفِي، وَخُذْ إِلَى الْخَيْرِ بِنَاصِيَتِي، وَاجْعَلِ الْإِسْلَامَ مُنْتَهَى رِضَائِي، اللَّهُمَّ إِنِّي ضَعِيفٌ فَقَوِّنِي، وَإِنِّي ذَلِيلٌ فَأَعِزَّنِي، وَإِنِّي فَقِيرٌ فَارْزُقْنِىْ» (رواه الطبرانى فى الكبير)
tahqiqতাহকীক:তাহকীক চলমান