মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৪৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৪৭. হযরত আবদুল্লাহ ইব্ন য়াযীদ খাতিমী আনসারী (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ তাঁর দু'আর মধ্যে এরূপও বলতেন:
اَللّٰهُمَّ ارْزُقْنِي حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِي حُبَّهُ عِنْدَكَ اَللّٰهُمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِى فِيْمَا تُحِبُّ وَمَا زَوَيْتَ عَنِّى مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاعًا لِي فِيمَا تُحِبُّ
-"হে আল্লাহ! আমাকে অন্তরে তোমার ভালবাসা দান কর এবং যার ভালবাসা তোমার নিকট আমার উপকারে আসবে তাঁর ভালবাসাও দান কর। হে আল্লাহ! আমার পসন্দনীয় যে সব বস্তু তুমি আমাকে দান করেছো, সেগুলো দিয়ে তোমার পসন্দনীয় কাজের শক্তি আমাকে দান কর। আর আমার পসন্দনীয় যে সব বস্তু তুমি আমাকে দান করো নি (এবং আমার সময়কে সেগুলো থেকে অবসর দিয়ে রেখেছো) সে অবসরকে তোমার পসন্দনীয় কাজে ব্যায়ের তাওফীক তুমি আমাকে দান কর।"
-(জামে' তিরমিযী)

کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الخَطْمِيِّ الأَنْصَارِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ ارْزُقْنِي حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِي حُبُّهُ عِنْدَكَ، اللَّهُمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ، اللَّهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغًا لِي فِيمَا تُحِبُّ» (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
মানুষকে যদি তার ঈপ্সিত বস্তুসমূহ দিয়ে দেওয়া হয় তা হলে সে সেগুলোতে ডুবে গিয়ে আল্লাহকে ভুলেও বসতে পারে বা তা থেকে গাফেল হয়ে যেতে পারে। অথবা এমন ভাবে সে এগুলো ব্যবহার করতে পারে, যাতে আল্লাহ থেকে তার দূরত্ব বেড়ে যেতে পারে। অনুরূপ তার ইস্পিত বস্তুসমূহ না পাওয়ার বেলায় সে অন্যবিধ রঙ-তামাশায় লিপ্ত হয়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে। তাই বান্দার উচিত হচ্ছে সব সময় এ দু'আ করা যে, আল্লাহ তা'আলা যদি তাকে তার ইন্সিত বস্তুসমূহ দানই করেন তা হলে এগুলোকে যেন আল্লাহর নৈকট্য লাভে ব্যবহারের তাওফীকও তিনি তাকে দান করেন। আর যদি ইন্সিত বস্তুসমূহ তিনি একান্তই দান না করেন, ফলে তার অবসর জুটে তাহলে সে অবসর সময় যেন আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয়ের তাওফীক তিনি দান করেন। রাসূলুল্লাহ ﷺ-এর প্রতিটি দু'আই নিঃসন্দেহে মা'রিফতের এক একটি ভাণ্ডার স্বরূপ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)